আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনের সাআদা প্রদেশে সৌদি জোটের আর্টিলারি হামলায় ৩ ইয়েমেনি হতাহত হওয়ার খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। সাআদা প্রদেশের সীমান্তবর্তী ‘কাতাবের’ জেলার ‘আলে আব্দুল’ এলাকায় সৌদি জোট ঐ হামলা চালায়। হামলায় ১ জন ইয়েমেনি নারী প্রাণ হারিয়েছেন এবং অপর ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সাআদা প্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় প্রতিদিনই সৌদি জোট আর্টিলারি বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ সকল হামলায় এ নাগাদ বহু সংখ্যক লোক প্রাণ হারিয়েছে।
প্রসঙ্গত, প্রায় ৬ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পশ্চিমা ও আরব কয়েকটি দেশে নিয়ে গঠিত জোট বাহিনী, আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনের উপর আগ্রাসন অব্যাহত রেখেছে। জোট বাহিনী সৌদি আরবের নেতৃত্বে এ সকল হামলায় অংশ নিচ্ছে।#176